দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এবার ভরিতে একলাফে চার হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তাতে ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ২২ হাজার টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দর।
আজ সোমবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। আজ থেকেই সোনার দাম ভরিতে এক হাজার টাকা বাড়ানো হয়েছে, যা গত রাতে ঘোষণা করা হয়। তাতে ভরি প্রতি সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রায় ২ লাখ ১৮ হাজার টাকায়। এটিও দেশে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড ছিল। কাল দামের নতুন রেকর্ড হবে
